Belayet-Calender
আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আহলে বাইত ফাউন্ডেশন
(গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত। রেজীঃ এস-১০৭৭৯)
গ্রাম: রায়দক্ষিন, ডাকঘর: জয়মন্টপ, থানা ও উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ।
আদি আহবান
সম্মানিত, আহলে বাইত অনুসারী ভাই ও বোনেরা। আপনাদের প্রতি খোদার রহমত ও করুণা বর্ষিত হউক। সকলের সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, ১৪ শত বৎসর সৌর জগতে রাসুল (সা:) এর দ্বীনকে অন্ধকারে রাখা হয়েছে। আল্লাহতে পৌঁছাবার ৪০ দিনের সিঁড়ির পরিবর্তে ব্যবহার করা হয়েছে ৩০ দিনের সিঁড়ি। যে সিঁড়ি দিয়ে উঠা নামা করে ১৪ শত বৎসরে মুসলমান ৪৩০ আয়াতের কাছে পৌছাতে পারে নাই। তারা আহলে বাইতের কিস্তির পরিবর্তে কাগজের নৌকায় চড়ে অকুল সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছে। তাতে উপেক্ষিত হচ্ছে রাসুল (সা:) এর আহলে বাইত ও বিশ্ব মানবতা।
আমরা রাসুল (সা:) এর আহলে বাইত এর নৌকায় চরেছি। শরিয়ত, তরিকত, হকিকত, মারেফাত ও বেলায়েতে উদ্ভাসিত হয়েছি। গায়ে পড়েছি পরম যাত্রার সরল বেশ। মাথায় পাগড়ী, মুখে দয়াময় প্রভুর পবিত্র নাম, অন্তরে পরম জাতের জিকির, নয়নে পাক পাঞ্জতনের ছবি। পথের শেষ মাথায় হাশরের মাঠ। সবাই আমরা দুনিয়ায় পুলসিরাতের উপরে আছি। আত্মার নির্বাণ পাইতে হইলে রাসুল (সা:) এর আহলে বাইতের হাতে হাত দিতে হবে।
কালের ৪০ দিনের সিঁড়ি বেয়ে উঠে আসতে হবে বেলায়েত সালের কিনারায়। শুভ কাল ৪০ দিন, ৪০ প্রহর ব্যাপী আদম উৎসব কাল ৫ দিন, আনন্দ কাল ৪০ দিন, অন্তিম কাল ৪০ দিন, অন্ধকার কাল ৪০ দিন, ধন্ধকার কাল ৪০ দিন, খোয়াকার কাল ৪০ দিন, নৈরাকার কাল ৪০ দিন, আকার কাল ৪০ দিন, স্বাকার কাল ৪০ দিন।
আদি মানব হযরত আদম (আঃ) এর ৩,৫১৪ তম বংশধর ৪,৯২,০০০ বছর পর নবুয়ত সালের শেষ দিন রাসুল (সা:) এর জন্ম, তাই তিনি শেষ নবী। শেষ নবী বিদায় হজ্জের ভাষণে ধর্মকে পুর্নাঙ্গ ঘোষণা করেছেন। যেখানে অজুদ কোরানের ৯০ হাজার কালামের, জাহেরি ৩০ হাজার এলেমের আয়াত সংখ্যা দাঁড়িয়েছে ৬,৬৬৬। কালেমা তাইয়েবার অক্ষরের যোগফল ২৪। রাসুল (সা:) এর জন্ম ও ওফাত তারিখের যোগফল ৬। ৬ দিনে বিশ্ব ব্রহ্মান্ড সৃষ্টি।
৪০ স্বাকার কাল ১লা বেলায়েত সাল, ১২ই সেপ্টেম্বর ৫৭০ খ্রিষ্টাব্দ, ২৮শে ভাদ্র ২৪ বঙ্গাব্দ পূর্ব, ১২ই রবিউল আওয়াল ৫১ হিজরি পূর্ব, রোজ সোমবার, সময় সুবহে সাদেক, রাসুল (সা:) এর শুভ জন্মদিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন।
১লা অন্তিম কাল ৬৩ বেলায়েত সাল, ৭ই ডিসেম্বর ৬৩১ খ্রিষ্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ ৩৭ বঙ্গাব্দ, ১২ই রবিউল আওয়াল ১৩ হিজরি, রোজ সোমবার, সময় সুবহে সাদেক, রাসুল (সা:) এর পরলোক গমন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসুল (সা:) এর জন্ম হতে পরলোক গমন পর্যন্ত দিনের পরিমাণ ২২,৩৬৬ দিন।
আমরা ৩০ বৎসর অনুসন্ধান করে, ১২ বৎসর অবিরাম চেষ্টা করে, রাসুল (সা:) এর জন্ম ও ওফাত তারিখ খুঁজে পেয়েছি। সেই সাথে উদ্ধার হয়েছে বেলায়েত সাল। আমরা রাসুল (সা:) এর বেলায়েত সালকে স্বাগত জানাই; মোবারকবাদ জানাই রাসুল (সা:) এর বেলায়েত জিন্দেগীকে।
অতএব, আসুন জীবন থাকিতে জীবনে আহলে বাইত প্রতিষ্ঠা করি।
গোলাম মেহুদী হাসানপ্রতিষ্ঠাতা
আহলে বাইত ফাউন্ডেশন
বেলায়েত কালের বিবরণ
বেলায়েত সালের ১০টি কাল — ৭৩ মঞ্জিলে ১ বেলায়েত সাল
মাস পরিচয়
বাংলা, হিজরি ও খ্রিস্টাব্দ মাসের দিন সংখ্যা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন